দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অগ্নিকাণ্ডে ইঞ্জিন বিকল হওয়ার কারণে চলাচল বন্ধ হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সচল হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ স্টেশনে আনা হলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে বিকেল সাড়ে ৪ দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সচল হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেন থামান। এ ঘটনায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে মেহনগঞ্জ এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আনা হলে ঢাকা ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল সচল হয়।”
ঢাকা/মিলন/রফিক
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান