ওয়ালটন হেডকোয়ার্টার্সে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ছবি: ওয়ালটন
কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং প্রতিষ্ঠানের অ্যানভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের উদ্যোগে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে (৯ মে) থেকে দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এবং শ্রম বিধিমালা-২০১৫ (বিধি ৫৫, উপ-বিধি ১০ ও ১২)-এর নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী ও EHS বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. শহিদুল ইসলাম, সহকারী প্রশিক্ষক, মিরপুর ট্রেনিং কমপ্লেক্স, ঢাকা।
এছাড়া কালিয়াকৈর ফায়ার স্টেশনের অভিজ্ঞ প্রশিক্ষকরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন।
কর্মশালায় কর্মক্ষেত্রে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে বাস্তব সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল—অগ্নি ঝুঁকি শনাক্তকরণ ও প্রতিরোধ, আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সম্পদ ও জনবল সুরক্ষা, প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ, নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা এবং জরুরি পরিস্থিতিতে দলগত প্রতিক্রিয়া দক্ষতা বৃদ্ধি।
অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের কৌশল শেখানো হয়। এ সময় অগ্নি নির্বাপন, জরুরি উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন অনুষ্ঠিত হয়।
মে মাসে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকিও তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার ও সংযোগস্থলে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। একই সঙ্গে দাহ্য পদার্থ দ্রুত প্রজ্বলিত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। ফলে সামান্য অসাবধানতা বা নিরাপত্তা বিধি অমান্য করার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কর্মসূচি স্মরণ করিয়ে দেয়, নিরাপত্তার ক্ষেত্রে সতর্কতার কোনো বিকল্প নেই। অগ্নিনিরাপত্তা কেবল একটি নিয়ম নয়; এটি দায়িত্ববোধ, সচেতনতা এবং সম্মিলিত প্রস্তুতির প্রতিফলন। ওয়ালটন বিশ্বাস করে—সচেতনতা ও প্রস্তুতিই নিরাপত্তার মূল চাবিকাঠি। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ, মহড়া এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ঢাকা/সাইফ
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান