ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১১ মে ২০২৬   আপডেট: ১৯:৫২, ১১ মে ২০২৬
বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভাগীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

সোমবার (১১ মে) সকাল থেকে বিভিন্ন রাউন্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায়। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং চিটাগং ইউনিভার্সিটি ডিবেট সোসাইটির (সিইউডিএস) সমন্বয়ে এ আয়োজন করা হয়।

আরো পড়ুন:

চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল সিইউডিএস এবং রানার্সআপ হয় চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস)।

অনুষ্ঠানে জমির উদ্দিন বলেন, “মানুষ পরিবেশকে রক্ষা করতে পারে না, পরিবেশই মানুষকে রক্ষা করে। নাগরিক সচেতনতা ছাড়া রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। আজ যারা বিতর্কে অংশগ্রহণ করেছে, তারাই আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দেবে। পরিবেশের টেকসই উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

অধ্যাপক মোহাম্মদ আল-আমিন বলেন, “বিতর্ক শুধু মঞ্চে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনেও এর প্রতিফলন ঘটে। অনেক সময় অযৌক্তিক বিষয় নিয়েও যুক্তি উপস্থাপন করতে হয়। সঠিক বিতর্ক মানুষকে মুক্তি ও আশার পথ দেখায়।”

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশের পরিবর্তন বুঝতে রকেট-বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। একটু খেয়াল করলেই তা বোঝা যায়। আমাদের দেশে ছয়টি ঋতু থাকলেও এখন মূলত বর্ষা, শীত ও গ্রীষ্মই দেখা যায়। অনিয়ন্ত্রিত শিল্পকারখানা, বৃক্ষ নিধন ও প্লাস্টিক দূষণের মাধ্যমে আমরা নিজেরাই পরিবেশ ধ্বংস করছি।”

চ্যাম্পিয়ন দল সিইউডিএসের সদস্য ছিলেন এএম এরফান খান, অর্ণব মিত্র ও আবরার ফাইয়াজ। আগামী ১২ থেকে ১৭ মে পরিবেশবিষয়ক এ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল-আমিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন, উপ-পরিচালক সেলিনা আক্তার এবং সিইউডিএসের মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়