ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকারি দলের হুইপ অপুর বক্তব‌্য বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ: জামায়াত

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১১ মে ২০২৬   আপডেট: ১৮:৪১, ১১ মে ২০২৬
সরকারি দলের হুইপ অপুর বক্তব‌্য বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ: জামায়াত

“যারা জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা মূলত আল্লাহর সঙ্গে বেঈমানি করে”। গত ৯ মে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মিলনায়তনে জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপুর এমন বক্ত‌ব্যের প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তার বক্তব‌্যকে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ উল্লেখ ক‌রে ভ‌বিষ‌্যতে এ ধর‌নের বক্তব‌্য থে‌কে বিরত  থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে দল‌টি।

আরো পড়ুন:

সোমবার (১১ মে) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে ব‌লে‌ছেন, “জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।”

“আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই যে,  মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের এ ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা ইতোপূর্বেও বহুবার প্রতিবাদ জানিয়েছি। তা সত্ত্বেও তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বারবার অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জান্নাতের টিকিট বিক্রয়ের যেসব অভিযোগ তারা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন তা সর্বৈব মিথ্যা। জামায়াতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য জান্নাতের টিকিট বিক্রয়ের কথা বলেননি। এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত বানোয়াট বক্তব্য। এ বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। দেশবাসী ভালো করেই জানেন, জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করে এখন তা বাস্তবায়ন না করে বিএনপি নিজেরাই জনগণের সাথে ধোঁকাবাজি করছে।”

“জামায়াতের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়