টেকনাফে আগ্নেয়াস্ত্র ও ৭০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি বিদেশি রাইফেল এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় রবিবার (১১ মে) দিবাগত গভীর রাতে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদককারবারিরা কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/বকুল
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান