কুড়িগ্রামে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মণ ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩।
শুক্রবার (৮ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৩।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের র্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের রাবাইতাড়ী গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে মাদক ব্যবসায়ী নুর ইসলামের শোবার ঘরে খাটের নিচ থেকে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নুর ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি রাবাইতাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর, র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/সৈকত/জান্নাত
কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট