ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়ার খননকৃত স্বনির্ভর খালের পুনঃখননের উদ্বোধন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৭ মে ২০২৬  
জিয়ার খননকৃত স্বনির্ভর খালের পুনঃখননের উদ্বোধন

পটুয়াখালীর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

১৯৮১ সালে জিয়াউর রহমান সাড়ে ৫ কিলোমিটারের এ খালটির খনন কাজের উদ্বোধন করেন। দীর্ঘ ৪৫ বছরে পুনঃখনন না হওয়া, জলবায়ুর নেতিবাচক প্রভাব ও দখল-দূষণে খালটি ভরাট হয়ে যায়। এতে খরা মৌসুমে বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি অনাবাদী থাকে। খালটি খনন কাজের পর পানি প্রবাহ স্বাভাবিক হলে তিন ফসলী জমি চাষসহ দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবে। প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এ খালটির দেড় কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে দুর্ভিক্ষে প্রায় দেড় লাখ লোক মারা যায়। যখন জিয়াউর রহমান ১৯৭৫ সালে ক্ষমতায় আসে, তখন খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লবের ঘোষণা দেন। সেই বিপ্লবে মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় এবং এক লাখ টন চাল রপ্তানি করে। খাল খননের উদ্দেশ্য হলো দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা। 
 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়