ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অবস্থান,পরিবারসহ পালিয়েছেন অভিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৭ মে ২০২৬   আপডেট: ১৭:২৪, ৭ মে ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় কুড়িগ্রামের জান্নাতি আক্তার (২০) নামের এক তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার (৭ মে) সকালে শাকিল ইসলামের বাড়িতে গিয়ে অবস্থান করেছেন। জান্নাত আক্তারের উপস্থিতি টের পেয়ে পরিবারের সবাইকে নিয়ে ঘরে তালা দিয়ে পালিয়েছেন অভিযুক্ত শাকিল।

ভুক্তভোগী জান্নাত আক্তার জানান, তিন বছর পূর্বে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মোঃ শাকিল ইসলাম (২২) সাথে তার পরিচয় হয়। পরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত এক বছর পূর্বে মোঃ শাকিলের সাথে পাঁচ লক্ষ টাকা কাবিনে তার বিবাহ হয়। বিবাহের পরে শাকিল তাকে দুইবার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের তার নিজ বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। তখন তার সাথে শাকিল তার মা মনিরা বেগম, সোনিয়া আক্তার, ভাই সোহেল ও বাবা নুরুল হক মোল্লার সাথে পরিচয় করিয়ে দেন। বিবাহের পর তারা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

আরো পড়ুন:

গত ১৪ এপ্রিল শাকিল কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার ফোন বন্ধ এবং জান্নাত আক্তারের সাথে কোনো যোগাযোগ রাখছে না। তাই ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোট বোন পাখিকে নিয়ে স্বামীর খোঁজে কাঠালিয়ার শৌলিজালিয়ার গ্রামে শাকিলের বাড়িতে আসেন। শাকিল এর বাড়িতে পৌঁছলে তার বাবা-মা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

জান্নাতি আক্তার বলেন, “আমার শেষ কথা,স্বামী শাকিল বাড়িতে এসে যতক্ষণে আমাকে গ্রহণ না করবে, ততক্ষণে আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।”

জান্নাত আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাসের রায়হায় বলেন, “এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পায়নি।”

ঢাকা/অলোক/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়