তেঁতুল গাছের মগডালে নারী, পরে পুকুরে লাফ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তেঁতুল গাছের মগডালে দাঁড়িয়ে রয়েছেন সাজেদা বেগম।
কুড়িগ্রামে নিখোঁজ এক নারীকে তেঁতুল গাছের মগডালে দেখতে পাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এমন দৃশ্য প্রত্যক্ষ করেন এলাকাবাসী। পরে ওই নারী গাছ থেকে পুকুরে লাফ দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।
ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি একই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান এলাকাবাসী। এ সময় তাকে গাছের ওপর বসে ও শুয়ে থাকতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে তারা ওই নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের মগডালে দেখতে পান। পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।
তিনি জানান, হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন।
ঢাকা/বাদশাহ/মাসুদ
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের