ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৬ মে ২০২৬  
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হিসেবে মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ পড়ান।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন। 

বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথবাক্য পাঠ করান। 

আরো পড়ুন:

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পড়ান।

শপথ শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত রবিবার সংরক্ষিত ৪৯ নারী আসনের অন্য সদস্যরা শপথ নিলেও নুসরাত তাবাসসুম সেদিন শপথ নিতে পারেননি।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়