ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৬ মে ২০২৬   আপডেট: ১৩:৫৮, ৬ মে ২০২৬
নেত্রকোণায় হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

ফাইল ফটো

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) মধ্যরাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া প্রান্ত একই গ্রামের নিপশন নকরেকের ছেলে। 

আরো পড়ুন:

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতি মাঠে নেমে আসে। এ কারণে ফসল রক্ষায় কৃষকেরা রাত জেগে ধানক্ষেত পাহারা দেন।
মঙ্গলবার রাতে পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত একটি বন্য হাতির মুখোমুখি হন। একপর্যায়ে হাতিটি তাকে তাড়া করে শুঁড় দিয়ে আছাড় দেয় এবং পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই প্রান্তর মৃত্যু হয়।

নিহতের বাবা নিপশন নকরেক বলেন, ‍“আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।”

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদন সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

ময়মনসিংহ রেঞ্জের দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামানিক জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

তিনি বলেন, “ধানের মৌসুমে সীমান্ত এলাকায় হাতির বিচরণ বেড়ে যায় এবং বর্তমানে তিনটি পয়েন্টে হাতির অবস্থান রয়েছে। একটি হাতি একা পেয়ে প্রান্তকে আক্রমণ করে হত্যা করে।”

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়