ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৬ মে ২০২৬   আপডেট: ১৫:১৬, ৬ মে ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা

সুপ্রকাশ চাকমার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খানসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রকাশ চাকমা। 

বুধবার (৬ মে, ২০২৬) দুপুরে বান্দরবান শহরের মুক্তমঞ্চে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

আরো পড়ুন:

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ও বান্দরবানের ওয়ালটন শোরুম ইস্টার্ন এজেন্সির স্বত্ত্বাধিকারী হুমায়ুন কবীরসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সুপ্রকাশ চাকমা গত ১৬ এপ্রিল বান্দরবান শহরের ভিআইপি সড়কে কামাল চেয়ারম্যান মার্কেট পূরবী হোটেলের মোড়স্থ ওই ওয়ালটন শোরুম থেকে ১৪৫ লিটারের ২৮ হাজার টাকা দামের একটি ফ্রিজ কেনেন। কেনার পর পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তার মোবাইলে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়। মেসেজ দেখে যারপরনাই খুশি সুপ্রকাশ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় তিনি এ পুরস্কার লাভ করেন।

সুপ্রকাশ চাকমা বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় পরিবারসহ বসবাস করেন।

তিনি বলেন, জীবনে অনেক লটারি কিনেছি, প্রাইজ বন্ড কিনেছি। কখনো পুরস্কার পাইনি। ওয়ালটন ফ্রিজ কিনে পুরস্কার পেয়েছি। পুরস্কার পেতে কার না ভালো লাগে! আমি কখনো ভাবিনি একটি ফ্রিজ কিনে এত বড় পুরস্কার জিতব। এ টাকা পারিবারিক ভরণপোষণে খরচ করবো। ওয়ালটনের পণ্য এখন বিশ্বমানের। বিশ্বমানের পণ্য কিনে হন ধন্য বলেও অনুভূতি প্রকাশ করেন সুপ্রকাশ। 

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, ওয়ালটনের পণ্য কিনে বিগত ১১-১২ বছরে ৫০ জনের বেশি মিলিয়নিয়ার হয়েছেন। এ ধরনের অফার প্রান্তিক মানুষকে সুবিধা দিতেই চলমান রয়েছে। ওয়ালটনের অফার দেখে নয়, পণ্যের মান দেখে ক্রেতারা পণ্য কেনেন। বিশ্বের ৫৫টি দেশে ওয়াল্টনের পণ্য রপ্তানি হচ্ছে। জাপান, চীনসহ অনেক দেশে ওয়ালটনের পণ্য ব্যবহার করা হচ্ছে। দেশের পণ্য কিনে দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে বলে তিনি আহ্বান জানান।   

চিত্রনায়ক আমিন খান বলেন, ২৫ বছর পর বান্দরবানে আসলাম পুরস্কার তুলে দিতে। এই এলাকায় মানুষ ওয়ালটন  ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছে শুনে আমি নিজেই উপস্থিত হয়েছি। পাহাড়ি অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে টাকা জমিয়ে পণ্য কেনেন। কষ্টের টাকায় যাতে মানহীন পণ্য না কিনেন। আমাদের দেশে যেসব পণ্য উৎপাদন হয় সেসব পণ্য কিনে ব্যবহার করতে হবে।

এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে রাজার মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

ঢাকা/চাইমং/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়