ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আজ ‘নো ডায়েট ডে’

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৬ মে ২০২৬  
আজ ‘নো ডায়েট ডে’

ছবি: প্রতীকী

সুস্বাস্থ্য ধরে রাখার জন্য মানুষের মধ্যে ‘ডায়েট কন্ট্রোল’ করার প্রবণতা বেড়েছে। অনেকেতো বাড়াবাড়ি পর্যায়ে ডায়েট কন্ট্রোল করে থাকেন। তবে আজ চাইলে ডায়েট ভুলে গিয়ে ইচ্ছে মতো খাবার খেতে পারেন। কারণ, আজ ‘নো ডায়েট ডে’—ডায়েট না করার দিন।

যেভাবে শুরু হলো ‘নো ডায়েট ডে’
১৯৯২ সালে মেরি ইভান্স এই দিবসটির প্রচলন করেন। মূলত মানুষকে নিজের শরীরকে ভালোবাসতে এবং প্রশংসা করতে উৎসাহিত করাই ছিল এই দিবস প্রচলনের মূল লক্ষ্য। অ্যানোরেক্সিয়ার মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর তিনি ‘ডায়েট ব্রেকার্স’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপরই ‘নো ডায়েট ডে’ চালু করেন, যা দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করে।

আরো পড়ুন:

এই দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো নিজের শরীরকে গ্রহণ করা এবং ভালোবাসা। আপনি যেমনই আছেন, তাতেই আপনি সুন্দর—এই বিশ্বাসটা নিজের মধ্যে ধরে রাখা জরুরি। যারা দীর্ঘদিন ধরে ওজন কমানোর জন্য ডায়েট করছেন, তারা চাইলে আজকের দিনটিকে একটু বিরতি হিসেবে নিতে পারেন এবং পছন্দের খাবার উপভোগ করতে পারেন।

‘নো ডায়েট ডে’র আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো—খাবারের ক্ষেত্রে অযথা ক্যালোরি বা সংখ্যা নিয়ে অতিরিক্ত চিন্তা না করা। বরং যা খেতে ভালো লাগে, তা আনন্দ নিয়ে খাওয়া। একইসঙ্গে ওজনের নির্দিষ্ট সংখ্যাকে মানদণ্ড করে নিজেকে বিচার না করে, নিজেকে স্বাভাবিক ও স্বচ্ছন্দভাবে গ্রহণ করা।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়