ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা, যুবক আটক

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৬ মে ২০২৬  
নড়াইলে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা, যুবক আটক

আটক সাকিব শেখ (মাঝে)।

নড়াইলের সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী অভিযুক্ত সাকিব শেখকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) মধ্যরাত ৩টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

আরো পড়ুন:

নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব একই উপজেলার দামোদার গ্রামের জিহাদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে খালু শ্বশুর জাহিদ মোল্যার বাড়িতে বেড়াতে আসেন সাকিব ও তার স্ত্রী চাঁদনী। সাকিব কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার মধ্যরাত ৩টার দিকে ঘুমন্ত চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে চাঁদনীকে দ্রুত নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক অলোক কুমার বাগচী পরীক্ষা-নিরীক্ষা করে চাঁদনীকে মৃত ঘোষণা
করেন।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “ঘটনাস্থলে গিয়ে আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়