ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবিতে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের ‘প্রলয়োল্লাস’ আয়োজন

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৫ মে ২০২৬   আপডেট: ১৩:৪৫, ৫ মে ২০২৬
হাবিপ্রবিতে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের ‘প্রলয়োল্লাস’ আয়োজন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রলয়োল্লাস’ নামের এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (৪ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক মো. এনামউল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক এস এম এমদাদুল হাসান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক মো. মহিদুল হাসান। এছাড়াও, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. এনামউল্ল্যা বলেন, “সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য অত্যন্ত পরিশ্রম করে সুন্দর একটি আয়োজন উপহার দিয়েছে। পাঠ্যসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের প্রতিভার বিকাশে এটি সহায়ক।”

তিনি আ জানান, কাজী নজরুল ইসলাম ভবনের সামনের স্থানটি তার কাছে উপযুক্ত মনে হয়েছে এবং ভবিষ্যতে এটিকে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

দীর্ঘদিন পর এমন আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/সাকিব/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়