কক্সবাজারে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা।
কক্সবাজারে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
রবিবার (৩ মে) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রামু উপজেলার বাসিন্দা মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমান এবং একই এলাকার জাবেদের ৬ মাস বয়সী মেয়ে ওয়াজিফা।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ জানান, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হয়। একই দিন রাত ৯টা ২০ মিনিটে সে মারা যায়।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ জন। এ সময়ে মারা গেছে ১৩ জন শিশু।
ঢাকা/তারেকুর/মাসুদ
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা