ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গণনা এখনো অনেক বাকি, জয় আমাদেরই হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৪ মে ২০২৬   আপডেট: ১৫:০৩, ৪ মে ২০২৬
গণনা এখনো অনেক বাকি, জয় আমাদেরই হবে: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও দলের নেতা-কর্মী ও এজেন্টদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, “দিনের শেষে জয় তৃণমূলেরই হবে”।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গণনার তথ্যানুযায়ী, বিজেপি ১৯০টির বেশি আসনে এগিয়ে রয়েছে, যেখানে তৃণমূলের ঝুলি একশোরও কম। 

আরো পড়ুন:

এই পরিস্থিতিতে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “দয়া করে কোনো প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির একটা পরিকল্পনা। আমি আগে থেকেই বলেছিলাম, ওদের এগিয়ে থাকা আসনগুলো আগে দেখানো হবে।”

গণনা প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, কল্যাণীতে সাতটি মেশিনে অমিল পাওয়া গেছে, অনেক জায়গায় পরিকল্পিতভাবে গণনা বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের একাংশ বিজেপির হয়ে কাজ করছে এবং ভোটারদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মমতা জানান, মাত্র কয়েক রাউন্ডের গণনা শেষ হয়েছে। ১৮-১৯ রাউন্ডের গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, “এখনও ১০০-র বেশি আসনে আমরা এগিয়ে আছি, যা কমিশন বলছে না। মন খারাপ করবেন না, দিন শেষে আপনারাই জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ।”

ভিডিওতে সর্বশেষ বার্তায় তৃণমূল নেত্রী বলেন, “নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়