ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুল বিএসজেএ মিডিয়া কাপে জিতল ৮ দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ৪ মে ২০২৬  
কুল বিএসজেএ মিডিয়া কাপে জিতল ৮ দল

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে আজ সোমবার ছিল দ্বিতীয় দিনের খেলা। আরটিভি, চ্যানেল টুয়েন্টিফোর, কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট, চ্যানেল আই, স্টার নিউজ ও জাগোনিউজ নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। 

দিনের প্রথম ম্যাচে আরটিভি ১-০ গোলে ঢাকা ট্রিবিউনকে পরাজিত করে। আরটিভির একমাত্র জয়সূচক গোলদাতা মাহিম ম্যাচসেরা হয়েছেন। চ্যানেল টুয়েন্টিফোর ও এটিএন বাংলার মধ্যকার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্ধারিত সময়ে সমতা থাকার পর টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সমতা থাকায় সাডেন ডেথে খেলার নিষ্পত্তি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টুয়েন্টিফোর ৪-৩ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে। টুয়েন্টিফোরের গোলরক্ষক বাবলু ম্যাচ সেরা হন।

আরো পড়ুন:

কালবেলা ও এসএ টিভির ম্যাচও টাইব্রেকারে গড়ায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর। টাইব্রেকারে কালবেলা ৪-২ গোলে এসএ টিভিকে পরাজিত করে। কালবেলার গোলরক্ষক কাজী রাজিব উদ্দিন পাপ্পু ম্যাচসেরা হয়েছেন। ঢাকা পোস্ট ও মানবজমিনের ম্যাচটিও টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে ৪-৩ গোলে। ঢাকা পোস্টের গোলরক্ষক আমিনুল ম্যাচসেরা হয়েছেন।

জাগোনিউজ টাইব্রেকারে ৩-২ গোলে টি-স্পোর্টসকে হারায়। জাগোনিউজের গোলরক্ষক ইমাম হোসেন সোহেল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। চ্যানেল আই ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ টেলিভিশনের বিপক্ষে। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে স্টার নিউজ ৪-০ গোলে ইনকিলাবের বিপক্ষে। স্টার নিউজের সাব্বির হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার জসিমউদ্দিন জোসী, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ম্যাচসেরার পুরস্কার প্রদান করেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়