ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের রেকর্ড ডেট ২১ মে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৪ মে ২০২৬  
ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের রেকর্ড ডেট ২১ মে

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইনট্রাকো রিফুয়েলিং পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করেছে। সহযোগী তিনটি প্রতিষ্ঠান—এম. হাই অ্যান্ড কোং সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর সঙ্গে একীভূতকরণ (অ্যামালগামেশন) কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ২১ মে তারিখকে রেকর্ড ডেট হিসেবে অনুমোদন দিয়েছে। নির্ধারিত এই তারিখে শেয়ারধারীদের তালিকা চূড়ান্ত করা হবে, যার ভিত্তিতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি করা হবে।

এর আগে, এ সংক্রান্ত একীভূতকরণ স্কিমটি আদালতের অনুমোদন পায়। পাশাপাশি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১২ মার্চ এ বিষয়ে সম্মতি দেয়।

কোম্পানির তথ্যমতে, এই একীভূতকরণের পেছনে বেশ কিছু কৌশলগত কারণ রয়েছে। পেইড-আপ ক্যাপিটাল বৃদ্ধি: সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সম্পদ মূল কোম্পানির সাথে যোগ হওয়ার ফলে ইন্ট্রাকোর পরিশোধিত মূলধন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা কোম্পানির আর্থিক ভিত্তিকে আরো শক্তিশালী করবে। ব্যয় সংকোচন ও কর সাশ্রয়: আলাদা তিনটি কোম্পানি পরিচালনার প্রশাসনিক খরচ কমানো এবং সমন্বিত কর ব্যবস্থাপনার মাধ্যমে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করা সম্ভব হবে।

ব্যবস্থাপনা দক্ষতা: পৃথকভাবে কার্যক্রম পরিচালনা না করে একই ছাতার নিচে সব কার্যক্রম নিয়ে আসায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্ষমতা এবং মুনাফা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়