পশ্চিমবঙ্গে ১৯ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ১৪, তৃণমূল ৩
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে আজ সোমবার ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৯টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি ১৪টি, তৃণমূল কংগ্রেস তিনটি, সিপিএম একটি ও কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, মেদিনীপুরে ৩৮ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। ভরতপুরে ২৪ হাজার ৭৮২ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। খড়গ্রামে ৫ হাজার ৬১১ ভোটে ও বহরমপুরে ১৬ হজার ৮৫৮ ভোটে জয়ী বিজেপি।
শমসেরগঞ্জে তৃণমূল প্রার্থী মোহাম্মদ নুর আলম ৯ হাজার ৭২৫ ভোটে জয়ী। আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৪০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন।
দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী নোমান রাই জিতেছেন ৬ হাজার ভোটে। বড়ঞায় বিজেপি প্রার্থী সুখেনকুমার বাগদী ২২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। খড়দহে বিজেপির কল্যাণ চক্রবর্তী জিতেছেন ২৪ হাজার ভোটে। জামুরিয়ায় বিজেপির বিজন মুখোপাধ্যায় ২২ হাজার ভোটে জিতেছেন। কালিম্পঙে ২১ হাজার ভোটে জিতেছেন বিজেপির ভরতকুমার ছেত্রী।
ডোমকল বিধানসভায় সিপিএমের মোস্তাফিজুর রহমান রানা জয়ী হয়েছেন। জলঙ্গিতে তৃণমূল জয় পেয়েছে। রানিনগরে কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি জিতেছেন।
বাঁকুড়ার ওন্দা, রানিবাঁধ এবং বড়জোড়ায় জয় পেয়েছে বিজেপি। মেখলিগঞ্জ ও সোনারপুর দক্ষিণেও জয় পেয়েছে বিজেপি।
আটটি আসনে জয়সহ বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৯৯। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসন সংখ্যা ৮৮। অন্যদিকে কংগ্রেস দুটি আসনে, হুমায়ুন কবীরের দল আমজনতা উন্নয়ন পার্টি দুটি আসনে এবং সিপিএম একটি আসনে এগিয়ে রয়েছে
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।
সে হিসেবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু