তৃণমূলের কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পরেই উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার নবদ্বীপ। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষমেশ অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার অন্তর্গত রেলগেট সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) নবদ্বীপ কেন্দ্র থেকে বিজেপি জয় লাভের পরই রেলগেট সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালযয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, কার্যালয়ের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কার্যালয়টি ভাঙচুরের পর সেটি দখলও করা হয়।
শুধুমাত্র তৃণমূলের কার্যালয় নয়, সংলগ্ন দুটি দোকান ঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, এই কেন্দ্রে জয় পাওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু