ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম: মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ৪ মে ২০২৬   আপডেট: ১৯:০৬, ৪ মে ২০২৬
পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম: মোদি

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ঐতিহাসিক জয়ের ঘটনায় পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি আবেগঘন পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

সোমবার (৪ মে) সন্ধ্যায় নিজের এক্স-হ্যান্ডেলে মোদি লিখেন, “পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়যুক্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।”

আরো পড়ুন:

পোস্টে তিনি আরো লিখেন, “পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এক দুর্দান্ত জনাদেশ দিয়েছেন এবং আমি তাদের আশ্বস্ত করছি যে, আমাদের দল রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।”

 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়