ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অননুমোদিত মেলা ভেঙে দিলেন এমপি ফারুক 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ৪ মে ২০২৬   আপডেট: ১৯:৪৯, ৪ মে ২০২৬
অননুমোদিত মেলা ভেঙে দিলেন এমপি ফারুক 

সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক উপস্থিত থেকে মেলা ভেঙে দেন।

নোয়াখালীর সেনবাগে প্রশাসনের অনুমতি ছাড়া বৈশাখী মেলার আয়োজন ও বিদ্যুতের অপচয় করায় মেলা ভেঙে দিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

রবিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া এলাকায় আইযুব আলীর ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়া আলোকসজ্জা করে বৈশাখী মেলার আয়োজন করা হয়। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের ছবিও ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়। যা সংসদ সদস্য অবগত নয়। বিষয়টি জানার পর এমপি ফারুক স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেলাটি ভেঙে দেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন। 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে এমপির এ পদক্ষেপ স্বাগত জানিয়ে বলেছেন, অনুমতিহীন আয়োজন ও অনিয়মের বিরুদ্ধে এটি ইতিবাচক উদ্যোগ। স্থানীয়দের মতে, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিষয়ে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘আমি এলাকায় এসে অনুমোদনহীন মেলার বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছবি ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অননুমোদিত। এছাড়া সরকার নির্ধারিত সময়ের বাইরে আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয় করা হচ্ছিল।’’ 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, সংসদ সদস্য নিজে ঘটনাস্থলে গিয়ে মেলাটি ভেঙে দেন।

ঢাকা/সুজন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়