ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

র‍্যাংঙ্কিংয়ে উন্নতি ক্রিকেটারদের 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৮ জুন ২০২৬   আপডেট: ২২:৫৭, ১৮ জুন ২০২৬
র‍্যাংঙ্কিংয়ে উন্নতি ক্রিকেটারদের 

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজ জেতায় দলীয় র‍্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বেড়েছে রেটিং পয়েন্ট। ব্যক্তিগত র‍্যাংঙ্কিংয়ে পড়েছে প্রভাব।

আরো পড়ুন:

 আলো ছড়ানো পারফরম্যান্সে ব্যাটসম্যান ও বোলারদের র‍্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বোলারদের মধ্যে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। ব্যাটসম্যানদের তালিকায় তাওহিদ হৃদয়, লিটন দাসের উন্নতি হয়েছে। 

পুরুষ ক্রিকেটারদের র‍্যাংঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি।

দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজুর ১২ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন। আরেক পেসার শরিফুল ইসলাম শেষ ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পান পাঁচ উইকেট। ৪৮ রানে ৬ নিয়ে শরিফুলের ১০ ধাপ উন্নতি হয়েছে। তার অবস্থান ১৮তম। 

র‍্যাংঙ্কিংয়ে শরিফুলের উপরে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ, অষ্টম স্থানে। তাসকিন বোলারদের তালিকায় এগিয়েছেন পাঁচ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ২৭তম স্থানে। 

১১ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার তানভির ইসলামের, অবস্থান ৬২তম। ব্যাটসম্যানদের মধ্যে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন হৃদয়। শেষ দুই ম্যাচে হ্রদয় ৪০ ও ৮ক৩ রান করেন। র‍্যাংঙ্কিংয়ে হৃদয়ই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাসের উন্নতি তিন ধাপ। আছে ৬০তম স্থানে। 

ঢাকা/ইয়াসিন/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়