ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১৮ জুন ২০২৬   আপডেট: ১৩:৪৪, ১৮ জুন ২০২৬
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা রয়েছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার।

আরো পড়ুন:

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

ইসরায়েলি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন এবং চরমপন্থা মোকাবেলায় ইসলামাবাদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নিজেদেরকে সেতুবন্ধন হিসেবে তুলে ধরার পাকিস্তানের সাম্প্রতিক প্রচেষ্টা প্রসঙ্গে আজার বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখছে। 

সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হামাসকে কেন্দ্র করে ছিল। আজারের মতে, ফিলিস্তিনি গোষ্ঠীটির ইসরায়েলের বিরুদ্ধে চালানো ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েল পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপ রয়েছে মনে করে। তারা এসব কর্মকাণ্ডের ওপর নজর রাখছে। 

তিনি বলেন, “আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপের ওপর নজর রাখছি।”

আজার সতর্ক করে দিয়ে জানান, এই ধরনের ঘটনায় এই অঞ্চলের সরকারগুলোর উদ্বিগ্ন হওয়া উচিত। ইসরায়েল ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়