ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত 

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৮ জুন ২০২৬   আপডেট: ১২:০৪, ১৮ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত 

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. জুনায়েদ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয় সে। জুনায়েদ একই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুনায়েদ তার বাবার সঙ্গে বাড়ির পাশের একটি দোকান থেকে খাবার কিনে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/গালিভ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়