ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার পুলিশ দম্পতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৮ জুন ২০২৬   আপডেট: ১১:৩৮, ১৮ জুন ২০২৬
খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার পুলিশ দম্পতি

নির্যাতনের শিকার গৃহকর্মী।

খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। পরে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন: গৃহকর্মীকে পাশবিক নির্যাতন পুলিশ দম্পতির

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় গৃহকর্মীর ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান, গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবসও করানো হয়।

স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর এ নির্যাতন চালান গৃহকর্ত্রী। তারা আরও জানান, এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায়ই ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্নও দেখা গেছে। পরে স্থানীয়রা পুলিশকে ফোন করে কিশোরীকে উদ্ধারের আবেদন জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়