ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাকিমপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৮ জুন ২০২৬  
হাকিমপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

ফল মেলায় আগত অতিথিরা।

‌‌‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয়ে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করেন। স্টলগুলোতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ, বাঙ্গি, জাম, জামরুল, কুল, ডালিম, লেবু, মাল্টা, কমলা, আঙুর, ড্রাগন, সফেদা, আমড়া, বেল, নারিকেল, তাল, খেজুর, বরই, করমচা, জলপাই, স্ট্রবেরি, অ্যাভোকাডোসহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “ফল মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, “ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।”

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা বলেন, “কৃষি নির্ভর অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে ফল চাষ সম্প্রসারণের বিকল্প নেই। ফল উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও বাজারজাতকরণের দিকেও গুরুত্ব দিতে হবে।”

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়