ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধ্যরাতে বাড়ির উঠানে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৮ জুন ২০২৬   আপডেট: ১৩:০৯, ১৮ জুন ২০২৬
মধ্যরাতে বাড়ির উঠানে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আগুনে পুড়িয়ে দেওয়া নিহতের মোটরসাইকেল।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরো পড়ুন:

বুধবার মধ্যরাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামের নিজ বাড়ির উঠানে তাকে তাকে হত্যা করা হয়। এ সময় নিহতের ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোহেল বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সন্তান নিয়ে পাশের ঘরে শ্বাশুড়ির সঙ্গে ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী নুপুর। মধ্যরাতে বাড়ির উঠানে আগুন দেখতে পেয়ে সোহেলের স্ত্রী ও মা ঘর থেকে বেড়িয়ে এসে দেখেন সোহেলের রক্তাক্ত মরদেহ পড়ে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে।

মুন্সীগঞ্জের (শ্রীনগর-সিরাজদিখান) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, মধ্যরাতে ঘর থেকে বের করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়