ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ‘গুটি বসন্তে’ শিক্ষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৪ মে ২০২৬   আপডেট: ১৪:১১, ৪ মে ২০২৬
গাইবান্ধায় ‘গুটি বসন্তে’ শিক্ষকের মৃত্যু

গাইবান্ধায় গুটি বসন্তে (পক্স) আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তান এই রোগে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৪ মে) মধ্যরাত ১টার দিকে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইতিশ চন্দ্র। তিনি খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

পারিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত হওয়ার পর পাশের গ্রামের এক কবিরাজের কাছ থেকে ইতিশ চন্দ্র চিকিৎসা নিচ্ছিলেন। গত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রাত ১টার দিকে তিনি মারা যান।

ইতিশ চন্দ্রের স্ত্রী অর্চনা রানী জানান, কয়েকদিন আগে প্রথমে তার শরীরে গুটি বসন্তের লক্ষণ দেখা দেয়। পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন, পরবর্তীতে তাঁর স্বামী একই রোগে আক্রান্ত হন। গত বুধবার ঢাকায় থাকা বড় ছেলে প্রিমল দাস বাড়িতে এলে সেও আক্রান্ত হয়। বর্তমানে ছোট ছেলে অর্মীত দাসও (৭) এই রোগে ভুগছে।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে ফোসকা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পরিবারের অন্য সদস্যদের শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। 

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়