ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুক্তাগাছায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৪ মে ২০২৬   আপডেট: ১৪:৪৩, ৪ মে ২০২৬
মুক্তাগাছায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪

সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কে উল্টে যাওয়া ট্রাক।

ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। 

সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে ‍উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মনতলা সমিতিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশার চালক, এক যাত্রী, ট্রাকের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও একজনে মৃত্যু হয়। 

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা থানার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। উল্টে যাওয়া ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জুবাইল ইসলাম জানান, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। 

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়