ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ইজিবাইক ও ভ্যানকে চাপা দিল বাস, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৪ মে ২০২৬  
গোপালগঞ্জে ইজিবাইক ও ভ্যানকে চাপা দিল বাস, নিহত ১

হাসপাতালে দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারি।

গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস ইজিবাইক ও ভ্যানকে চাপা দিয়েছে। এ ঘটনায় ভ্যানের চালক ঝন্টু মোল্যা (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকে থাকা সাত যাত্রী।

সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নিহত ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আখুব্বর মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি বাস সদর উপজেলার গোপীনাথপুরে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক ঝন্টু মোল্যা মারা যান। ইজিবাইকে থাকা সাত যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। 

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়