ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৪ মে ২০২৬  
গাজীপুরে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু 

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগের লক্ষণ নিয়ে ২ শিশু মারা গেছে৷ এখনো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় অর্ধশত শিশু। 

মারা যাওয়া শিশুরা হলো, ৯ মাস বয়সী রাইয়ান ও ৫ মাস বয়সী মো. সিফাত । 

আরো পড়ুন:

সোমবার (৪ মে) হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ৪৭ শিশু ভর্তি হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে শ্রীপুর থেকে সিফাত, ওই একই দিনে গাজীপুর সদর থেকে হাসপাতালে আসে রাইয়ান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। 

ঢাকা/রেজাউল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়