ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৫৬ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইবিতে অ্যাথলেটিকস প্রতিযোগিতা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ৪ মে ২০২৬   আপডেট: ১২:২৩, ৪ মে ২০২৬
৫৬ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইবিতে অ্যাথলেটিকস প্রতিযোগিতা

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতার জন্য মাঠ প্রস্তুত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) থেকে বুধবার (৬ এপ্রিল) পর্যন্ত ৩ দিনব্যাপী এ আসরে দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে ১৯টি ইভেন্টে। রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা-২০২৬-এর সদস্য সচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

এবারের অ্যাথলেটিকস আসরে মোট ৩০টি ইভেন্ট থাকছে। এর মধ্যে ছাত্রদের জন্য নির্ধারিত ১৯টি ইভেন্ট হলো; ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট; ৮০০, ১৫০০, ৫০০০ ও ১০,০০০ মিটার দৌড়; বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যামার থ্রো; দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ, পোল ভল্ট; ১১০ ও ৪০০ মিটার হার্ডলস এবং ৪×১০০ ও ৪×৪০০ মিটার রিলে।

অন্যদিকে, ছাত্রীদের জন্য নির্ধারিত ১১টি ইভেন্ট হলো; ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট; ১০০ মিটার হার্ডলস; বর্শা, গোলক ও চাকতি নিক্ষেপ; উচ্চ ও দীর্ঘ লাফ; ৪×১০০ ও ৪×৪০০ মিটার রিলে।

অ্যাথলেটিকসে দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিলেও বাস্কেটবল (ছাত্র) ইভেন্টে অংশ নেবে সাতটি বিশ্ববিদ্যালয়; ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক এম. এ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ মজিদ।

সদস্য সচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার দুটি প্রধান ইভেন্ট, অ্যাথলেটিকস ও বাস্কেটবল এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজন করা হবে।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়