ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৪ মে ২০২৬   আপডেট: ১৩:২৩, ৪ মে ২০২৬
লোহাগড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়া পৌরসভায় ১০ বছব বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

সোমবার (৪ মে) সকালে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় এ তথ্য জানান।

আরো পড়ুন:

অভিযুক্ত আকতার উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলা মুনসীর মোড়ে কাঠের ব্যবসা করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, শনিবার (২ মে) দুপুরের দিকে মেয়েটি পৌরসভার আলা মুনসীর মোড়ে ছিল। এসময় বৃষ্টি শুরু হলে তাকে আকতার খান নিজের দোকানে ডেকে নিয়ে যান। সেখানে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। পরে তিনি মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আকতার পালিয়ে যান।

ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, “আমি একজন দিনমজুর। কাঠ ব্যবসায়ী আকতার আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।”

এ বিষয়ে জানাতে অভিযুক্ত আকতারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিন কল রিসিভ করেননি। 

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‍“ভুক্তভোগী শিশুর বাবা অভিযুক্তর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়