ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে একীভূত হওয়া ৫ ব্যাংকের কয়েকটি শাখায় তালা, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৪ মে ২০২৬   আপডেট: ১২:৩০, ৪ মে ২০২৬
চট্টগ্রামে একীভূত হওয়া ৫ ব্যাংকের কয়েকটি শাখায় তালা, বিক্ষোভ

মুনাফাসহ আমানত ফিরে পেতে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সোমবার সকালে বিক্ষোভ করেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা।

মুনাফাসহ আমানত ফিরে পেতে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটির শাখায় তালা ঝুলি বিক্ষোভ করেছেন আমানতকারী ও গ্রাহকরা। তাদের মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে আগ্রাবাদে প্রবেশ করেন। তারা প্রথমে এক্সিম ব্যাংকের একটি শাখায় তালা দেন। পরে তারা পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায় একই কর্মসূচি পালন করেন। 

আরো পড়ুন:

বিক্ষোভ চলাকালে আমানতকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, “আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়”, “তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী”, “হেয়ার কাট মানি না”।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের আমানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। তবুও, সমাধান না হওয়ায় তারা শাখায় শাখায় তালা দেওয়ার কর্মসূচি নিয়েছেন। গ্রাহকরা সতর্ক করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে সামনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক আমিনুল ইসলাম বলেন, “আমরা আমাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত চাই। কোনো হেয়ার কাট মানি না।” 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমানতকারী মাহাবুবুল আল্পম বলেন, “আমার প্রায় এক কোটি টাকা আটকে আছে। এখন আমি অসহায় অবস্থায় আছি।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়