ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের ৩০০ হেক্টর জমির ধান পানির নিচে 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৪ মে ২০২৬   আপডেট: ১০:২৩, ৪ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের ৩০০ হেক্টর জমির ধান পানির নিচে 

হাওরে কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা

অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদিরসহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন করে আরো ২০০ হেক্টরের বেশি বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত রয়েছে। 

এদিকে, কষ্টের ফসল বাঁচাতে প্রতিদিনই কৃষকরা বাড়তি খরচ করে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন। কোথাও বুক আবার কোথাও কোমর সমান পানিতে নেমে ধান কাটতে হচ্ছে তাদের। যেসব ধান কাটা হচ্ছে, তা রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটছে চাষিদের। 

আরো পড়ুন:

রবিবার (৩ মে) কৃষকরা জানান, গত দুইদিন ধরে হাওরের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন জমিও তলিয়ে যাচ্ছে। অধিকাংশ কৃষক ধার-দেনা ও সুদে টাকা নিয়ে জমি চাষ করেছিলেন। ঢলের কারণে সব হারিয়ে তারা এখন নিঃস্ব হওয়ার পথে। 

কৃষি বিভাগ জানায়, নাসিরনগরের হাওরে চলতি বোরো মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়। আগাম পানি আসার আগেই ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়। পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রায় ৩০০ হেক্টর ধানি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ৪০ হেক্টর জমির ধান পানির নিচ থেকে কাটা হয়েছে। 

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন সজানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। বোরো ধান সংগ্রহ মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেয়া হবে।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়