সিংড়ায় ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রফিকুল ইসলাম
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ কক্ষ থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় জানায়, সোমবার (৪ মে) সকালে বাড়ির লোকজন ঘরের ভেতরে রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঢাকা/আরিফ/ইভা