পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ে ট্রাকচাপায় সোলায়মান হক (৩৬) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সদারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে ও পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আদালতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন সোলায়মান হক। পথিমধ্যে আহমদনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/নাঈম/রাজীব
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী