সন্তানকে টিকা দিতে নেওয়ার পথে মায়ের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুরে ছেলেকে হামের টিকা দিতে নিয়ে যাওয়ার সময় ভ্যান থেকে পড়ে নার্গিস খাতুন (২৮) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া কলেজের পাশে দুর্ঘটনার শিকার হন তিনি। মারা যাওয়া নার্গিস উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বামী আশরাফুল ইসলাম বলেন, “সকালে নার্গিস ছেলেকে হামের টিকা দিতে মিরপুরে যেতে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর খবর পাই, সে ভ্যান থেকে পড়ে আহত হয়েছে। প্রথমে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মেডিকেল থেকে একটি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ভ্যান থেকে পড়ে গুরুত্বর আহত এক নারীর কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ