ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভোটের দিন সকালে কী বার্তা দিলেন জিৎ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:২৪, ২৯ এপ্রিল ২০২৬
ভোটের দিন সকালে কী বার্তা দিলেন জিৎ?

জিৎ

কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার (২৯ এপ্রিল) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট চলছে।    

গত ২৭ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারের মাঠে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ব্যস্ত সময় কাটিয়েছেন বেশ কজন তারকাও। তবে রাজনীতি থেকে পুরোপুরি দূরে রেখেছেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ। তবে ভোট নিয়ে অনুরাগীদের বিশেষ বার্তা দিয়েছেন এই নায়ক।  

আরো পড়ুন:

মঙ্গলবার (২৮ এপ্রিল) দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগের দিন জিৎ মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন ভোট প্রদানের জন্য। ভোটের দিন সকাল সকাল জিৎ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, “ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি দায়িত্ব। সচেতনভাবে ভোট দিন।” 

আগামী ২৭ মে, মুক্তি পেতে যাচ্ছে জিৎ অভিনীত পরবর্তী সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। এটি প্রযোজনা করেছেন নন্দী মুভিজ ও জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্ক। এটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করছেন জিত্‍। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই সিনেমা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন অনন্ত। এবার তাকেই পর্দায় নিয়ে আসছেন জিৎ। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়