ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:২৮, ২৯ এপ্রিল ২০২৬
টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বর্নি গ্রামে ঘটনাটি ঘটে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন- কাতার প্রবাসী রানা মুন্সির অন্তঃসত্ত্বা স্ত্রী মেঘলা খানম (২৮), রানা মুন্সির চাচাতো ভাই শাহ জামাল মুন্সি (৪৫), আজাদ মুন্সি (৪২), রুবেল মুন্সি (৪০), লোটাস মুন্সি (৩৮) এবং শাহনারা বেগম (৭০)|

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বাড়ির জমি নিয়ে বর্নি গ্রামের রানা মুন্সির সঙ্গে চাচাতো ভাই ওবায়েদ মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেলে ওই জমিতে বাউন্ডারি দেয়াল তোলার কাজ করছিলেন রানা মুন্সীর অন্তঃসত্ত্বা স্ত্রী মেঘলা খানম। এসময় ওবায়েদ মুন্সী ও তার লোকজন দলবদ্ধ হয়ে মেঘলা খানমকে মারধর করে। এসময় তার চিৎকারে অন্য স্বজনরা বাঁচাতে আসলে তাদেরকেও আহত করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। 

আহত মেঘলা খানম জানান, ওবায়েদ মুন্সির সঙ্গে তাদের বাড়ির জমির সীমানা নিয়ে মামলা চলছিল। এ বিষয়ে কোর্টের ৩ বার রায় পাওয়ার পর গ্রাম্য সালিশে মিমাংসার পর বাউন্ডারি ওয়াল তৈরির কাজ শুরু করে। এটিকে কেন্দ্র করে ওবায়েদ মুন্সি অনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে হামলা করে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়