ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৩০, ২৭ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার নতুন হাবলি পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে নতুন হাবলি পশ্চিম পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিন বিকাশে টাকা পাঠাতে পূর্বপাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে যান। এ সময় টাকা পাঠানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় সুরজাহান বেগমের ছেলে শিহাবকে মারধর করে বোরহানের পক্ষের লোকজন। একপর্যায়ে সুরজাহানের ভাই শিপনকেও মারধর করা হয়।

এ বিষয়টি নিয়ে নতুন হাবলি পশ্চিম পাড়া ও পূর্বপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে দক্ষিণ আড়িফাইল গ্রামের লোকজনও যোগ দেয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে টানা ৩ ঘণ্টা এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়