ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে তাপপ্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:০৯, ২৬ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তাপপ্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

পটুয়াখালীতে বইছে মৃদু তাপ প্রবাহ। সেই সঙ্গে চলছে ঘন ঘন লোডশেডিং। শনিবার (২৫ এপ্রিল) জেলায় এ বছরের সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রচন্ড খরতাপে ফেটে চৌচির হয়ে গেছে মাঠঘাট। এর মধ্যেই শহরে ঘণ্টাব্যাপী ৪ থেকে ৫ বার এবং গ্রামীণ অঞ্চলে ৭ থেকে ৮ বার করে শুরু হয়েছে লোডশেডিং।

আরো পড়ুন:

এতে অতিষ্ঠ হয়ে হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা। অনেকে ঘর্মাক্ত শরীর নিয়ে একটু স্বস্তির আশায় আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। তৃষ্ণা মেটাতে ডাব, শরবত কিংবা ঠান্ডা পানির দোকানে ভিড় করছেন অনেকে। 

পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তা এলাকার নির্মাণ শ্রমিক আবুল ফজল বলেন, কয়েক দিন ধরে অসহনীয় গরম পড়ছে। সামান্য কাজ করেই ঘেমে যাচ্ছি। তার ওপর আবার বিদ্যুৎ থাকে না। এভাবে চলতে থাকলে কাজ কাম করে সংসার চালানো দায় হয়ে পড়বে।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকার বাদাম বিক্রেতা রাসেল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে প্রচন্ড রোদের কারণে শহীদ মিনার এলাকায় মানুষের আনাগোনা কিছুটা কমেছে। এর সঙ্গে আমার বিক্রিও কমেছে। এছাড়া প্রচন্ড রোদ ও গরমে আমি বেশি হাঁটাহাঁটি করে বিক্রি করতে পারছিনা। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত গরমের তীব্রতা আরো বাড়তে পারে। তবে উপকূলীয় এলাকায় যেকোনো সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, এরপর হয়তো গরম কমে যেতে পারে। 

ঢাকা/ইমরান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়