ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রদ্রিগোর প্রেমিকার নাম ‘মেসি’!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৭ জুন ২০২৬  
রদ্রিগোর প্রেমিকার নাম ‘মেসি’!

আর্জেন্টিনার বিনোদনজগতের অত্যন্ত পরিচিত মুখ  তিনি স্তোসেল। গান, অভিনয় ও নৃত্য—তিন ক্ষেত্রেই সমান জনপ্রিয় তিনি। অন্যদিকে  রদ্রিগো দে পল শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নন, ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। বর্তমানে তিনি লিওনেল মেসি–র সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে খেলছেন।

আরো পড়ুন:

২০২১ সালের শেষ দিকে রদ্রিগোর ব্যক্তিগত জীবন বড় আলোচনার জন্ম দেয়। তখন প্রকাশ্যে আসে যে, দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টাইন মডেল  কামিলা হোমস–এর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। প্রায় এক দশকের সম্পর্কে তাদের দুটি সন্তানও রয়েছে। এরপর ২০২২ বিশ্বকাপ শুরুর আগে জানা যায়, নতুন সম্পর্কে জড়িয়েছেন রদ্রিগো। তার নতুন সঙ্গী ছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী তিনি স্তোসেল। বিশ্বকাপের সময় একদিকে আর্জেন্টিনার দুর্দান্ত অভিযান, অন্যদিকে নতুন প্রেম—সব মিলিয়ে রদ্রিগোর জীবন যেন স্বপ্নের মতো চলছিল।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্তোসেলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন রদ্রিগো। সেই সময় তিনি জানান একটি মজার তথ্যও—প্রিয় মানুষটিকে তিনি ডাকেন ‘মেসি’ নামে। রদ্রিগোর ভাষায়, “আমার কাছে তিনি স্তোসেল সবার সেরা, ঠিক যেমন ফুটবলে সেরা লিওনেল মেসি। তাই আমি তাকে ‘মেসি’ বলে ডাকি।”

একবার বিচ্ছেদ এবং পরে পুনর্মিলনের পর এখনো রদ্রিগো ও তিনি স্তোসেলের সম্পর্ক আর্জেন্টিনার ক্রীড়া ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত প্রেমের গল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়