লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহিদ হাসান রাব্বি।
লক্ষ্মীপুর শহরের রামগতিতে অটোরিকশার ধাক্কায় জাহিদ হাসান রাব্বি (২৬) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) রাতে শহরের মডেল হাসপাতালের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রশিদ হাওলাদার বাড়ির মৃত নূর হোসেন কোম্পানির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের মধ্যে রাব্বি লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশন এলাকা থেকে মোটরসাইকেলে করে রামগতির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মডেল হাসপাতালের সামনে আসলে একটি অটোরিকশার ধাক্কায় রাব্বি সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ