কিস্তি ক্রেতার মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা দিলো ওয়ালটন প্লাজা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় আর্থিক সহায়তা গ্রহণ করছেন জান্নাতুন নাহার
রাজধানী উত্তরার শাহ মাখদুম ওয়ালটন প্লাজা থেকে গত বছরের জুন মাসে কিস্তিতে ফ্রিজ কেনেন শামীম রানা। ফ্রিজটি কেনার পর ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় ওয়ালটন প্লাজা থেকে তাকে দেয়া হয় একটি সুরক্ষা কার্ড, নাম্বার ৪৫১০৯০০৮১০৪৬৪৩১২।
কিস্তি চলাকালীন চলতি বছরের ১১ মে অসুস্থাজনিত কারণে আকস্মিক মৃত্যুবরণ করেন শামীম। সুরক্ষা কার্ডধারীর মৃত্যুতে পরিবারকে লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ। শামীম রানার বকেয়া কিস্তি ৪৯ হাজার ৪’শ টাকা মওকুফ করার পাশাপাশি তার পরিবারকে দিয়েছে নগদ ৫০ হাজার ৬’শ টাকা।
সম্প্রতি উত্তরার শাহমাখুদম ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে সুরক্ষা কার্ডধারী মরহুম শামীম রানার স্ত্রী জান্নাতুন নাহারের হাতে আনুষ্ঠানিকভাবে লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। সেসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি আবদুর রহমান খানসহ ওয়ালটন প্লাজার চিফ ক্রেডিট এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ভির, বিজনেস এনালিস্ট সানিউল হক এবং চিফ ডিভিশনাল অফিসার কাজি আরিফ প্রমুখ।
জান্নাতুন নাহার বলেন, ‘কিস্তিতে পণ্য কেনার পর নিজে বা পরিবারের সদস্য মারা গেলে কিস্তি মওকুফসহ নগদ আর্থিক সহায়তা পাওয়া যায়, তা কখনো শুনিনি। বরং দেখেছি মৃত ক্রেতার অসহায় পরিবারের কাছ থেকে বকেয়া কিস্তির টাকা আদায় করতে। একমাত্র ওয়ালটনকেই দেখলাম কিস্তিতে পণ্য কেনার পর ক্রেতার মৃত্যুতে বকেয়া কিস্তি মওকুফের পাশাপাশি পরিবারকে বাড়তি নগদ অর্থ প্রদান করতে। যা এক ব্যতিক্রমী উদাহরণ। ওয়ালটন প্রমাণ করেছে, কাস্টমার সার্ভিসে তারাই সেরা। ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, বাংলাদেশে একমাত্র ওয়ালটন প্লাজাই ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ পরিচালনা করছে। ব্যতিক্রমী ও মহৎ এই নীতির আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের দেয়া হচ্ছে সুরক্ষা কার্ড। কিস্তি চলমান থাকা অবস্থায় সুরক্ষা কার্ডধারীর মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা।
প্রদত্ত আর্থিক সহয়তার মধ্য থেকে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট নগদ টাকা সুরক্ষা কার্ডধারী বা তার পরিবারকে দেয়া হচ্ছে।
ঢাকা/লিপি
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ