স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যহতি
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মো. মাইদুল ইসলাম বাপ্পি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির- এর অনুমোদিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (১৫ জুন) বেরোবি শাখা ছাত্রদল নেতার মাইদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক ও নেশার টাকার জন্য নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কেন্দ্রীয় সভাপতি বারবার লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে জেবিন।
ঢাকা/সাজ্জাদ/জান্নাত
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ