ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চলচ্চিত্রে পা রাখছেন ধানুশের পুত্র?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
চলচ্চিত্রে পা রাখছেন ধানুশের পুত্র?

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ধানুশ। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বাবা-মায়ের পথ অনুসরণ করে রুপালি পর্দায় পা রাখতে যাচ্ছেন ধানুশের বড় পুত্র যাত্রা। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব ছিলেন ধানুশ। এ তারকার পরবর্তী সিনেমা ‘কারা’। সিনেমাটির প্রি-রিলিজ ইভেন্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

ধানুশ বলেন, “আমি ১৬ বছর বয়সে পরিস্থিতির কারণে অভিনয়ে এসেছিলাম। যাত্রার বয়স এখন মাত্র ১৯ বছর। আমি এখনো ওকে ‘বাচ্চা’ হিসেবেই দেখি। সে কী হবে, তা এখনই বলা খুব তাড়াহুড়ো হয়ে যায়।” 

আরো পড়ুন:

গুঞ্জন উড়ছে, ধানুশ নিজেই তার ছেলেকে লঞ্চ করতে পারেন। কেউ কেউ বলেছেন, ছেলের অভিষেক চলচ্চিত্র ধানুশ নিজেই পরিচালনা করতে পারেন। সিনেমা নির্মাণ নিয়েও কথা বলেছেন ধানুশ। তিনি বলেন, “পরিচালক হিসেবে পরবর্তী সিনেমার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। এই মুহূর্তে শুধু অভিনয়ে মন দিতে চাই।” 

এসব বক্তব্য থেকে এ কথা বোঝা যায় যে, ছেলেকে সিনেমায় আনার ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই ধানুশের।

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তকে ভালোবেসে বিয়ে করেন ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন ধানুশ-ঐশ্বরিয়া। ২০০৬ সালে এই দম্পতির সংসার আলো করে জন্ম নেয় পুত্র যাত্রা। ২০১০ সালে জন্মগ্রহণ করেন তাদের দ্বিতীয় সন্তান লিঙ্গা (পুত্র)। 

ঐশ্বরিয়া-ধানুশের সুখের সংসারে হঠাৎ অশান্তি নেমে আসে। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। আদালতে গিয়ে আলাদা হওয়ার আবেদনও করেন। এরপর দুই পরিবার ও আদালত এ সংসার টেকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। ২০২৪ সালের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়