ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাগদানের পরও ভেঙে যায় বিয়ে, অবশেষে সাতপাকে ঘুরলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:৩৫, ২৭ এপ্রিল ২০২৬
বাগদানের পরও ভেঙে যায় বিয়ে, অবশেষে সাতপাকে ঘুরলেন অভিনেত্রী

মেহরীন পিরজাদা

বড় পর্দায় পা রেখেই নজর কাড়েন ভারতীয় সিনেমার অভিনেত্রী মেহরীন পিরজাদা। ব্যক্তিগত জীবনে রাজনীতিবিদ ভাবিয়া বিষ্ণোইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এক বছর প্রেম করার পর ২০২১ সালে বাগদান সারেন এই জুটি। কিন্তু বাগদানের চার মাস পর বিয়েটি ভেঙে যায়। 

গত দুই বছর ধরে মেহরীনের বিয়ে নিয়ে নানা গুঞ্জন উড়েছে। গত বছরের শেষের দিকে নতুন করে গুঞ্জন চাউর হয়—গোপনে বিয়ে করেছেন মেহরীন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলে। কেবল তাই নয়, মেহরীনের গোপন বিয়ে নিয়ে খবর প্রকাশ করে ডিএনএ ইন্ডিয়া। সময়ের সঙ্গে এ অভিনেত্রীর বিয়ের চর্চা যখন জোরালো হয়, তখন নীরবতা ভেঙে এসব গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানান। এবার নিজের বিয়ের খবর দিলেন অভিনেত্রী মেহরীন।  

আরো পড়ুন:

বিয়ের আসরে মেহরীন-আরশ


ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রী মেহরীন পিরজাদা বিয়ে করেছেন। তার বরের নাম আরশ ওলাখ। রবিবার (২৬ এপ্রিল) হিমাচল প্রদেশে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী।  

মেহরীন তার ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন; যা এখন অন্তর্জালে ভাইরাল। ছবিতে দেখা যায়, মেহরীন পরেছেন সিকুইন কাজ করা ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা। এর সঙ্গে লেয়ারড স্টোন নেকলেস, রং মিলিয়ে বেছে নেন কানের দুল। হালকা মেকআপ নিয়েছিলেন মেহরীন। ঘোমটার নিচে তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। অন্যদিকে, তার বর আরশ একই রঙের ব্লাশ-পিঙ্ক পোশাক বেছে নেন। মেহরীন ক্যাপশনে লেখেন—“২৬.০৪.২৬।” এরপর থেকে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি। 

বরের সঙ্গে মেহরীনের আনন্দঘন মুহূর্ত


গত বছরের শেষের দিকে গোপন বিয়ের চর্চা শুরুর পর মেহরীন পিরজাদা বলেছিলেন, “আমি অবিবাহিত। আমি কাউকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, আমি যেদিন সত্যিই বিয়ে করব, সেদিন পুরো দুনিয়াই জানবে—এই প্রতিশ্রুতি দিচ্ছি!” মেহরীন তার প্রতিশ্রুতি কিছুটা হলেও রেখেছেন, আগে খবর না দিলেও বিয়ের পর খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

মাত্র ১০ বছর বয়সে র‌্যাম্পে হাঁটেন মেহরীন। ২০১৩ সালে ‘মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা’সহ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরেন। পরবর্তীতে ভারত ও কানাডার বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন। এরপর নাম লেখান চলচ্চিত্রে। 

মেহরীন পিরজাদা


২০১৬ সালে তেলেগু ভাষার ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেহরীনের। ২০১৭ সালে ‘ফিল্লোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। একই বছর ‘নেনজিল থুনিভিরুন্ডাল’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় নাম লেখান মেহরীন।

মেহরীন পিরজাদা


এরপর ‘এফ টু’, ‘এফ থ্রি’, ‘প্যান্থম’ এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন মেহরীন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনমো ‘ইন্দ্রা’। এক বছরের বিরতি নিয়ে এ সিনেমার মাধ্যমে গত বছর প্রেক্ষাগৃহে ফিরেন তিনি। বর্তমানে তার হাতে কন্নড় ভাষার একটি সিনেমার কাজ রয়েছে। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়